Main Menu

বাঁচতে চায় মাদরাসা শিক্ষার্থী ছামিয়া

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আখালিয়া কুরবানিয়া মাদরাসার শিক্ষার্থী ছামিয়া বেগম মরণব্যাধি হার্ট ছিদ্র রোগে আক্রান্ত হয়েছে। তার চিকিৎসার জন্য ৫ লাখ টাকা প্রয়োজন। তার পরিবারের পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব না। এজন্য সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তার মা বাবা।

ছামিয়া বেগম ইসলাম নুরের মেয়ে। বর্তমানে সে সিলেট নগরীর মদিনা মার্কেট নুর মোহাম্মদ রোডে বসবাস করছে।

Manual7 Ad Code

তার চিকিৎসার বিষয়ে পারিবারিক সূত্রে জানা যায়, ছামিয়ার বাবা মোঃ ইসলাম নুর একজন দিনমজুর। বর্তমানে তিনি একটি ভ্যান চালিয়ে অনেক কষ্টে কোনোরকম সংসার চালিয়ে যাচ্ছেন। তার পরিবারে মা, স্ত্রী ও তিন ছেলেমেয়েকে নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করে আসছেন। হঠাৎ করে তার একমাত্র ৯ বছরের ছোট মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিকভাবে তাকে সিলেট মা ও শিশু হাসপাতালে ডাক্তার দেখানো হয়। ডাক্তার ছামিয়া পরিক্ষা নিরীক্ষা করার পর জানান ছামিয়ার হার্ট ছিদ্র হয়ে গেছে। তাই ডাক্তার অতি দ্রুত সময়ে অপারেশন করার জন্য পরামর্শ দিয়েছেন। এজন্য তার অনেক টাকার প্রয়োজন। ইতিমধ্যে তার সকল টাকা ছামিয়ার চিকিৎসার জন্য ব্যয় হয়ে গেছে। বর্তমানে তিনি মানবেতর জীবনযাপন করেছেন। চিকিৎসার জন্য ছামিয়ার ৫ লক্ষ টাকা প্রয়োজন তার পক্ষে চিকিৎসার সম্পুর্ণ টাকা খরচ বহণ করা অসম্ভব।

তিনি তার একমাত্র মেয়ের প্রাণ বাঁচাতে সুচিকিৎসার জন্য সরকার ও সমাজের বিত্তবান, দানশীল সকলের কাছে আর্থিক সাহায্যে চেয়েছেন।

Manual8 Ad Code

ছামিয়াকে সহযোগিতা করতে বিকাশ ও সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো যাবে। (বিকাশ নাম্বার- ০১৭২২-৪৪২৯১২) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একাউন্ট নং-০১১১১২২০০০১৫৮৪৯, এই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code