লায়ন্স ক্লাব সিলেট সুরমা’র বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান রোববার দুপুরে নগরীর বাগবাড়িস্থ ছোটমণি নিবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন মাহমুদা সুলতানার সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন সানজিদা খানমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লায়ন নাজনীন হোসেন, লায়ন বাবলী চৌধুরী, আছিয়া খানম শিকদার, লায়ন বিলকিস নূর, লায়ন হেলেন আহমেদ, লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা, লায়ন সাজেদা পারভীন, লায়ন সাকেরা সুলতানা জান্নাত প্রমুখ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, ছোটমণি নিবাস এর উপ-তত্ত্বাবধায়ক লাকী পুরকায়স্থ।
বৃক্ষরোপন কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষের চারা রোপন ও ছোটমণি নিবাসের এতিম শিশুদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করেন ক্লাব নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষ থেকে মানুষ অক্সিজেন গ্রহণসহ লাভবান হওয়া সম্ভব। তাই বেশি বেশি করে সবাইকে বৃক্ষরোপন করতে হবে। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed