Main Menu

কমলগঞ্জে বিশ্ব নদী দিবস পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্ত¡র থেকে বের হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত রায়, হীড বাংলাদেশ এর লিয়াজো অফিসার নুরে আলম সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও উপজেলা স্কাউটসের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা নদীকে দখলমুক্ত ও দুষণমুক্ত রাখতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার করে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

Share





Related News

Comments are Closed