শেখ হাসিনার জন্মদিনে সিলেট জেলা আওয়ামী লীগের কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচিতে রয়েছে, ২৭ সেপ্টেম্বর, মঙ্গলবার দিনগত রাত ১২টা ১ মিনিটে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা, পরদিন বুধবার সকাল ১১টায় ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে কেন্দ্রীয় শহিদমিনার পর্যন্ত আনন্দ শোভাযাত্রা এবং বাদ জোহর হযরত শাহজালাল (র) মাজার মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও শিরনি বিতরণ।
সকল কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের ভারপ্রাপ্ত জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান অনুরোধ জানিয়েছেন।–সংবাদ বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed