দেশে করোনায় আরো একজনের মৃত্যু, আক্রান্ত ৬২০
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৬২০ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২০ হাজার ৭৬৮ জনে।
এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়ছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৪৭ জনের।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৩১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৪৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬২ হাজার ১৬৪ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।
Related News
ঈদে দোকান-শপিংমল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলাRead More
দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ছয় বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকেRead More



Comments are Closed