ছাতকের ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: নবাগত নির্বাহী অফিসারের সাথে ছাতক প্রেসসক্লাব নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাত করেছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো: নুরের জামান চৌধুরীর সাথে তাঁর কার্যালয়ে এ সাক্ষাত করেন।
সাক্ষাতের সময় প্রশাসনিক কার্যক্রমে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় ছাতক প্রেসক্লাবের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেয়া হয়।
সৌজন্য সাক্ষাতে ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার (দৈনিক সিলেট বাণী), সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি (দৈনিক যুগান্তর), সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা (দৈনিক ইনকিলাব/দৈনিক শ্যামল সিলেট), অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ (দৈনিক কাজিরবাজার), প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনেদ আহমদ (দৈনিক জৈন্তাবার্তা), সদস্য নাজমুল ইসলাম (দৈনিক জালালাবাদ), মোশাহিদ আলী (দৈনিক আমার সংবাদ), আরিফুর রহমান মানিক (দৈনিক মানবজমিন),
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মো: আখতারুজ্জান (দৈনিক সমকাল/দৈনিক উত্তরপূর্ব) সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্রগ্রাম বিভাগের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে ছিলেন মো: নুরের জামান চৌধুরী। ছাতকের নির্বাহী অফিসার মামুনুর রহমান সরকারী ভাবে স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে গমন করায় গত ৭ সেপ্টেম্বর নতুন নির্বাহী অফিসার হিসেবে তিনি যোগদান করেন।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed