Main Menu

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় তৃতীয় ধাপে জাতীয় করণ যোগ্য বাদপড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় করণের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাতীকরণ বঞ্চিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

বুধবার (৭ সেপ্টেম্বর) নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন মোঃ আজহারুল ইসলাম, খাইরুল ইসলাম, হাসিনা আক্তার, নাজমা বেগমসহ জেলারজাতীকরণ বঞ্চিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Share





Related News

Comments are Closed