জগন্নাথপুরে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে রহিমা বেগম (৪২) নামের তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ আগষ্ট) ময়না তদন্তের জন্য পুলিশ তার মরদেহ সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী রহিমা বেগম শুক্রবার রাতে প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া দাওয়া শেষে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। শনিবার ভোরে ওই নারীর স্বামী ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজতে গিয়ে রান্নাঘরের তীরের সঙ্গে উড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় তাঁর সুরচিৎকারে লোকজন এগিয়ে এসে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ মাহবুব হোসেন জানান, রহিমা বেগম তিন সন্তানের জননী। তিনি দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
Related News
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More



Comments are Closed