রাত ১০টার মধ্যে ঘুমিয়ে যাবার নির্দেশনা নিয়ে তোলপাড়
বৈশাখী নিউজ ডেস্ক: সকাল ৯টায় ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করার সুবিধার্থে রাত ১০টার মধ্যে ঘুমিয়ে যাবার নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে। আর এ চিঠি নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রুপালী ব্যাংক জয়নগর শাখায়।
মঙ্গলবার (২৩ আগস্ট) ব্যাংকের ম্যানেজার কর্তৃক ইস্যুকৃত এই নির্দেশনার চিঠিটি ওই শাখার সিনিয়র অফিসার মো. শহিদুল ইসলামকে দেওয়া হয়েছে।
এ বিষয়ে মো. শহিদুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।
ওই চিঠিতে ম্যানেজার লিখেছেন, উপযুক্ত বিষয় এবং বাংলাদেশ ব্যাংকের স্মারক নং-ডিওএস ৩১ অনুসারে মো. শহিদুল ইসলাম, সিনিয়র অফিসারকে এই মর্মে জানানো যাচ্ছে যে, ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আপনাকে সকাল ৯ ঘটিকায় কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে রাত ১০ ঘটিকার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা হল।
এই চিঠির কপি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধমে ছড়িয়ে পড়লে সর্বত্র তোলপাড় শুরু হয়।
এ বিষয়ে ওই ব্যাংকের ম্যানেজার মফিজুর রহমানের বলেন, ব্যাংকের অপর এক সিনিয়র অফিসার স্বপন সিকদার ফান করে আমার স্বাক্ষর জাল করে মো. শহিদুল ইসলামকে এই চিঠি পাঠিয়ে দেয়। এ নিয়ে জানাজানি হলে সবাই এ বিষয়ে জেনে যায়। প্রকৃতপক্ষে এ ব্যাপারে আমি আগে কিছুই জানতাম না। এমন চিঠি দেয়ার কোন কারণও নাই।
ম্যানেজার আরও বলেন, সিনিয়র অফিসার মো. শহিদুল ইসলাম ও স্বপন সিকদারকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদেরকে এর জবাব দেয়ার জন্য বলা হয়েছে বলে জানান ওই ম্যানেজার।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed