উন্নয়ন সবসময় যেন টেকসই হয় : প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তরুণ বিসিএস কর্মকর্তারা তাদের মনন ও বুদ্ধিমত্তাকে আরো কার্যকরভাবে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করবে। তারা দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও বিশেষ দৃষ্টি দেবে।
সোমবার (২২ আগস্ট) সকালে বিসিএস কর্মকর্তাদের ৭৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাভারে আয়োজিত বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। অনুষ্ঠানে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনসহ আরো পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্র ভার্চুয়ালি যুক্ত ছিল।
এসময় বিসিএস কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এই বাংলাদেশ ব-দ্বীপ অঞ্চলের একেক জায়গার সমস্যা একেক রকম। সেগুলো নিরূপণ করে সমাধানের ব্যবস্থা করতে হবে। উন্নয়ন সবসময় যেন টেকসই হয় সেদিকে দৃষ্টি দিতে হবে।
তার সরকার দারিদ্রের হার ৪০ ভাগ থেকে ২০ ভাগে নামিয়ে এনেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ দরিদ্র থাক সেটা আমি চাই না। আমি চাই, জাতির পিতা শেখ মুজিবের এই বাংলাদেশের প্রতিটি মানুষ তার মৌলিক চাহিদা পূরণ করতে সক্ষম হবে।
কোনো এলাকায় গৃহহীন বা ভূমিহীন ব্যক্তি সরকারের গৃহ নির্মাণ করে দেয়ার তালিকা থেকে বাদ পড়েছে কিনা তা খুঁজে দেখার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহবান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
Related News
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More



Comments are Closed