Main Menu

দেশে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৭৮

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৬ জনের।

এ সময়ে ১৭৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১০ হাজার ১৪৮ জন।

সোমবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, রোববার করোনায় কারও মৃত্যু না হলেও ১৭৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৬৫৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ১৫ শতাংশ।

এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫৪ হাজার ২১ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

 

Share





Related News

Comments are Closed