আ.লীগ ক্ষমতায় টিকে থাকতে বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে : কাইয়ুম চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন বলেই ক্ষমতায় টিকে থাকতে বিদেশীদের কাছে ধরনা দিচ্ছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই প্রমান করে সরকার জনগণ নয়, প্রতিবেশীদের দয়ায় ক্ষমতায় টিকে থাকতে চায়। কতিত বন্ধুদের পা চেটে ক্ষমতা দখল করে থাকা আওয়ামীলীগ এদেশের মানুষকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না। দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এখন তেল সহ নিত্যপন্যের মূল্যবৃদ্ধি করে তারা জনগনকে ভাতে মারতে চায়। জনগন আর আওয়ামীলীগকে চায়না। দেশে নিরপেক্ষ সরকারের অধিনে সুষ্ঠ নির্বাচন হলে আওয়ামীলীগ ১০টি আসনও পাবে না।
রোববার (২১ আগস্ট) বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ঢাকা দক্ষিন দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, চট্টগ্রামে একটি অনুষ্ঠানে নিশিরাতের সরকারের ভূমিমন্ত্রী বলেছেন- ‘পুরিশ কঠোর হলে আওয়ামীলীগ টিকে থাকা কঠিন হতো’। তার এই বক্তব্যই প্রমান করে শেখ হাসিনার অধিনে কোন সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। আওয়ামীলীগের অধিনে পাতানো নির্বাচনে এদেশের মানুষ আর অংশ নিবে না। অবিলম্বে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধিনে সুষ্ঠ নির্বাচন দিয়ে জনগনের সরকারের কাছে দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করতে হবে। না হলে আওয়ামীলীগকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
এসময় বক্তব্য রাখেন মুসিকর রহমান মুহি, মহিউস্সুন্নাহ চৌধুরী, আশফাক আহমদ চৌধুরী, মামুনুর রশীদ, রুহেল আহমদ, মিনহাজ চৌধুরী, এড. মামুন আহমদ রিপন প্রমূখ।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed