করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ৯৩
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৯৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৯ হাজার ৬৯৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫৩ হাজার ১১১ জন।
শুক্রবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার করোনায় একজনের মৃত্যু এবং ১৭০ জন রোগী শনাক্ত হয়েছিল।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৫০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৭৬৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed