দেশে করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ২১২
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৪ জনে অপরিবর্তিত রয়েছে।
এসময়ে নতুন করে আরও ২১২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৯ হাজার ৪৩৪ জন।
বুধবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৬৬৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ।
এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫২ হাজার ৫০৪ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed