খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সিলেটে বিএনপির দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রোগমুক্তি ও সুস্থতা কামনা, দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা, যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) বাদ জোহর হযরত শাহজালার (র.) এর দরগাহ প্রাঙ্গনে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহিন, রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মিসবাহ উদ্দিন, সদস্য মাহবুব কাদির শাহি, সৈয়দ তৌফিকুল হাদী, হুমায়ুন আহমদ মাসুক, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজাল উদ্দিন, মাহবুব চৌধুরী, ৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মানিক মিয়া, ২৫নং আহ্বায়ক রেজাউল করিম রাজন, জাসাস আহ্বায়ক তাজ উদ্দিন মাসুম, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন মানিক, মুফতি নেহাল উদ্দিন, যুবদল নেতা এমদাদুল হক স্বপন, স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, সহ-সভাপতি তোফায়েল আহমদ, আব্দুস সালাম টিপু, আব্দুল করিম জোনাক, রেজাউল ইসলাম সুমন, বিএনপি নেতা মখলিছ খান, ইলিয়াছ আলী, মঈনুল হক স্বাধীন, সোহেল আহমদ, ফয়ছল আহমদ, সাকের আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা কৃষ্ণ ঘোষ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লোকমান, আজহার আলী অনিক, জহিরুল ইসলাম আলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ, মুস্তাফিজুর রহমান, মদন মোহন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মুখতার আহমদ মুখতার, সদস্য সাইফুল হোসেন প্রমুখ।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed