সিলেট মেরিন একাডেমিতে জাতীয় শোক দিবস পালন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট মেরিন একাডেমিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
১৫ আগষ্ট সোমবার সকালে সিলেট সদর উপজেলাধীন বাদাঘাটস্থ মেরিন একাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। দুপুরে একাডেমির হলরুমে আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
সিলেট মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন আই কে তৈমুর এর সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন নিয়ে বিশদ আলোচনা করা হয়। আলোচনা শেষে আয়োজিত দোয়া মাহফিলে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ শাহাদত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা শেষে দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
পরে একাডেমি প্রাঙ্গণে বৃক্ষের চারা রোপন করেন মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন আই কে তৈমুর।
Related News
ওসমানীনগরে মশাল মিছিলের চেষ্টাকালে ৭ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতাকে আটক করেছে পুলিশ।Read More
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More



Comments are Closed