Main Menu

রাজধানীতে ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় প্রাইভেটকারেরে ওপর নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার পড়ে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলেন, রুবেল (৫০) ঝর্ণা (২৮) জান্নাত (৬) জাকারিয়া (২)। এছাড়া আহতরা হলেন, হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন।

উত্তরা পশ্চিম থানার ওসি বলেন, বিকেলে নির্মাণাধীন বিআরটির একটি গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে যায়। এ সময় গার্ডাটি রাস্তার ওপর থাকা একটি প্রাইভেটকারের ওপর পড়ে। এতে ওই প্রাইভেট কার দুমড়েমুচড়ে যায়। উদ্ধার কাজ চলমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের একপাশে যানবাহন চলাচল করে। উড়াল সড়কের একটি গার্ডার ক্রেনে স্থানান্তর করার সময় চলতে থাকা প্রাইভেটকারের ওপরে পড়ে যায়। ওই গার্ডারের চাপে থেতলে যায় ঢাকা মেট্রো-গ ২২-৬০০৮ নম্বরের প্রাইভেট কারটি। গাড়ির ভেতরে যারা ছিলেন তাদেরকে রক্তাক্ত অবস্থায় টেনে বের করে স্থানীয়রা। এর আগেও এই প্রকল্পের নির্মাণ সামগ্রী ও গার্ডার পড়ে হতাহতের ঘটনা ঘটেছিল।

এদিকে দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share





Related News

Comments are Closed