নেত্রকোণায় আন্তর্জাতিক যুব দিবস ২০২২ উদযাপিত
নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় আন্তর্জাতিক যুব দিবস ২০২২ উদযাপিত হয়েছে।
শুক্রবার (১২ আগস্ট) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর নেত্রকোণার আয়োজনে উপ- পরিচালকের কার্যালয়ে মোঃ হারুন-অর- রশীদের সভাপতিত্বে বারসিক এর সহযোগিতায় আলোচনা সভা ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষন কোর্সের ভাতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনির হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ডেপুটি কো-অর্ডিনেটর যুব প্রশিক্ষন কেন্দ্র নেত্রকোণা,নেত্রকোণা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,বারসিক এর আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়কারী মোঃ অহিদুজ্জামান অহিদ, যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক শহীদুল্লাহ, যুব উন্নয়ন মৎস্য প্রশিক্ষক এমদাদুল হকসহ যুব উন্নয়নের সকল প্রশিক্ষকবৃন্দ।
পরে বিউটিফিকেশন ৪০ জন ও যানবাহনের প্রশিক্ষনার্থী ৪০ জন মোট ৮০ জনের মাঝে সাটিফিকেট ও ভাতা বিতরণ করা হয়েছে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed