দেশে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ২১৮
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১২ জনের।
এ সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ২১৮ জন। এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৮ হাজার ৫০০ জন।
শুক্রবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, বৃহস্পতিবার একজনের মৃত্যু এবং ২১৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৫৮৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৭৫ শতাংশ।
এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫০ হাজার ৩৮৭ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
Related News
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে পাশে থাকবে ইরান
বৈশাখী নিউজ ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাসRead More
একনেকে অনুমোদন পেল নতুন ১১ প্রকল্প
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন ১১ প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহীRead More



Comments are Closed