ঢাকায় ট্রেনে কাটা পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তার নাম ইয়ামিন আহমেদ (৩৫)। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ইয়ামিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। মিরপুর পুলিশ লাইনে থাকতেন। তার পরিবার সিলেটের কোম্পানীগঞ্জে থাকে।
মৃত ইয়ামিনের ভাগনি হোসনে আরা জানান, তাঁর মামা মিরপুর পুলিশ লাইনে থাকতেন। ইয়ামিনের বাবা নুরুল ইসলামের ওপেন হার্ট সার্জারি হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে আছেন।
হোসনে আরা আরও জানান, ইয়ামিনের স্ত্রী সোনিয়া আক্তার কয়েক দিন আগে শ্বশুরকে দেখতে ঢাকায় এসেছিল। বুধবার রাতে সিলেট যাওয়ার উদ্দেশ্যে স্ত্রীকে বাসে তুলে দেন ইয়ামিন। পরদিন বৃহস্পতিবার দুপুরে পুলিশের মাধ্যমে খবর পাই ইয়ামিন ট্রেনের ধাক্কায় মারা গেছে।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান গণমাধ্যমকে জানান, কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মাঝামাঝি এলাকায় রেললাইন দিয়ে হাঁটছিলেন ইয়ামিন। এ সময় তিনি মুঠোফোনে কথা বলছিলেন। ট্রেন আসতে দেখে পাশের আরেক লাইনে যান তিনি। কিন্তু ওই সময় সেই লাইনে আরেকটি ট্রেন চলে আসে। আর সে ট্রেনেই কাটা পড়েন তিনি।
তার মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed