সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ এহসান শাহ্।
এরআগে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) এর দায়িত্বে ছিলেন।
বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, সুনামগঞ্জের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়েছেন। গত ২ জুন মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব ধনঞ্জয় কুমার দাশ কর্তৃক স্বাক্ষরিত পত্রে তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি প্রদান করা হয়। পরবর্তীতে ১৩ জুলাই তাকে পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকার অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়।
তিনি সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে ২০১৯ সালের ৭ আগস্ট যোগদান করেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed