কালিয়াকৈরে বাসের ধাক্কায় শ্রমিকসহ নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় পোশাক শ্রমিকসহ পাঁচজন নিহত হয়েছে। শনিবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার মাকিষবাতান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতরাতে চন্দ্রা থেকে ওই ৪ যাত্রী কাজ শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পাঁচজনের মধ্য তিনজন পোশাকশ্রমিক, একজন ব্যবসায়ী এবং একজন অটোরিকশার চালক মারা গেছেন।
নিহতরা হলেন- অটোরিকশাচালক টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার শেখ বাড়ি গ্রামের আয়ুব আলীর ছেলে নজরুল ইসলাম (২৭), বরগুনা সদর থানার আংগারপাড়া গ্রামের মমিন উদ্দিন সিকদারের ছেলে মেহেদী হাসান (৪৪), গাজীপুরের কালিয়াকৈরে থানার হিজলতলী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (৪২), একই উপজেলার লতিফপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম রুবেল (২৭) এবং যশোর জেলার মাগুরা থানার দহর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহিন উদ্দিন (২৮)।
উপজেলার মাকিষবাতান এলাকায় পৌঁছালে পিছনে থাকা কেপি পরিবহন বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে সড়কে উল্টে যায়। এ সময় ওই অটোরিকশায় থাকা যাত্রীরা সড়কের ওপরে চলে গেলে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইতিহাস পরিবহনের ওই বাসটি অটোরিকশা ও যাত্রীদের ওপর দিয়ে দ্রুত চলে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রাতেই ওই তিনজন মারা যান। ইতিহাস পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাহাত বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed