Main Menu

৯ বছর পর সিকৃবি ছাত্রলীগের কমিটি গঠন

সিকৃবি সংবাদদাতা: দীর্ঘ ৯ বছর পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে ২০ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটির মেয়াদ এক বছর বলে উল্লেখ করা হয়েছে।

কমিটিতে আশিকুর রহমান আশিক সভাপতি ও মো. এমাদুল হোসেন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

এ ছাড়া সহ-সভাপতি পদে শরীফ হোসেন, বিশ্বজিৎ দাশগুপ্ত, এ কে এম কামরুজ্জামান পিন্টু, মহতাসিম বিল্লাহ সাজিদ, সাব্বির মোল্লা, শরীফুল ইসলাম সুমন, ফকরুল ইসলাম তুষার ও রিয়াজুল ইসলাম রিয়াদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে প্রান্ত ইসলাম, তফিকুর রহমান সাম্য, সরোয়ার জাহান শিশির ও জুনায়েদ আহমেদ যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে ছয়জনকে। তারা হলেন- খন্দকার মো. সাঈদ হৃদয়, আরমান হোসেন, মোশারফ হোসেন, আকাশ ভুঁইয়া, আব্দুল্লাহ আল মিজান ও আব্দুল্লাহ আল বাকি রাফাত।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কমিটির অনুমোদন দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে ছাত্রলীগের ৪ সদস্যের প্রথম কমিটি ২০১২ সালের ৬ ডিসেম্বর অনুমোদন দেন ছাত্রলীগের তৎকালীন সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। কমিটিতে সভাপতি হিসেবে ছিলেন শামিম মোল্লা ও সাধারণ সম্পাদক ছিলেন ঋত্বিক দেব।

গত ২০ নভেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত করার পর পদপ্রার্থীদের জীবনবৃত্তান্ত আহবান করে কেন্দ্র।

Share





Related News

Comments are Closed