পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুজনই শহরের রংধনু স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
শুক্রবার (২৯ জুলাই) দুপুরে গেটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গেটপাড়ার বাসিন্দা সেলিম খন্দকারের ছেলে নাবিল খন্দোকার আরমান (১১) ও একই এলাকার মফিজুর রহমান মীরের ছেলে হৃদয় মীর (১১)।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে তিন বন্ধু গেটপাড়া খালে গোসল করতে নামে। এর মধ্যে সাঁতার না জানায় আরমান ও হৃদয় পানি ডুবে যায়। এ সময় তাদের অপর বন্ধু আপন (১১) ও পানিতে ডুবে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে আসে এবং আপনকে উদ্ধার করে। পরে স্থানীয়দের সতায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরমান ও হৃদয়কে মৃত ঘোষণা করেন। অসুস্থ আপনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed