Main Menu

ছাতকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি: ছাতকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর দায়ে উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এমদাদুর রহমান চৌধুরী ছামীকে (২৯)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সে উপজেলার গোবিন্দগঞ্জ- সৈদেরগাওঁ ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের ব্যবসা‌য়ি আশরাফুর রহমান চৌধুরীর ছেলে।

মঙ্গলবার (২৬ জুলাই) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামান রাসেলের নেতৃ‌ত্বে সি‌লে‌ট নগরের জালালাবাদ আবা‌সিক এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে তার নিজ বাসা থে‌কে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তা‌কে জেল হাজতে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

জানা যায়, ২৬ জুলাই রা‌তে ছাতক পৌর আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইশতিয়াক রহমান তানভীর বাদী হয়ে এমদাদুর রহমান ছামীকে প্রধান আসামী ক‌রে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এক‌টি মামলা দায়ের করেন। ওই রা‌তেই পু‌লিশ ছামীর সি‌লে‌টের বাসা ঘেরাও ক‌রে তাকে গ্রেপ্তার ক‌রে। এ মামলায় তা‌কে গ্রেপ্তার দে‌খি‌য়ে আদাল‌তে চালান ক‌রে‌ছেন থানা পুলিশ।

ছাতক থানার অ‌ফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতিকে গ্রেপ্তার ক‌রে আদাল‌তের মাধ্যমে কারাগা‌রে প্রেরন করা হ‌য়েছে।

Share





Related News

Comments are Closed