Main Menu

দেশে করোনায় আরো ৭ জনের মৃত্যু, শনাক্ত ১০৭২

বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে মহামারি করোনা শনাক্তের হার গত কয়েক দিনে বেড়ে গেছে। সেই সঙ্গে বেড়েছে মৃত্যুহারও। সবশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ২৪১ জনে।

এ সময়ের মধ্যে নতুন করে আরও ১ হাজার ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জনে।

সোমবার (১৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার (১৭ জুলাই) করোনায় মারা যান ৪ জন এবং ৯০০ জনের দেহে করোনা শনাক্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৬ হাজার ৯৫৭ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯০২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ৯৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৭৭ শতাংশ।

সবশেষ ২৪ ঘণ্টায় ‍যারা মারা গেছেন তাদের মধ্যে ২ জন ঢাকার, ২ জন চট্টগ্রামের, ২ জন খুলনার এবং ১ জন সিলেটের। মৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী।

 

Share





Related News

Comments are Closed