প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী কুমিল্লায়
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমের টানে মালয়েশিয়ার এক তরুণী কুমিল্লায় এসে বিয়ে করেছেন। কনে মালয়েশিয়ার নূর আজিমা ও বর বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাঁও গ্ৰামের সাইফুল ইসলাম।
মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় ধর্মীয় রীতি অনুযায়ী উভয়ের সম্মতিতে বিয়ে হয় তাদের।
এরআগে সোমবার (১১ জুন) মালয়েশিয়ার পেনাং শহর থেকে ওই তরুণী সাইফুলের গ্ৰামের বাড়ি দীঘলগাঁও আসেন।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শিলমুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইসহাক।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম। তিনি ১০ বছর ধরে মালয়েশিয়ার পেনাং শহরে ব্যবসা করেন।
ব্যবসার সুবাদে ওই শহরের বাসিন্দা নূর আজিমার সঙ্গে পরিচয় হয় সাইফুলের। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জের ধরে সোমবার প্রেমিক সাইফুলের গ্রামের বাড়িতে আসেন মালয়েশিয়ান ওই তরুণী।
প্রেমিক সাইফুল বলেন, ‘নূর আজিমা অত্যন্ত ভদ্র এবং মার্জিত চরিত্রের নারী। সে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি বলেছি, তুমি বাংলাদেশে এসে আমার পরিবারের সঙ্গে কথা বলো। আমার পরিবার যদি চায় তবে আমি তোমাকে বিয়ে করব। মেনে নিয়ে সে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেয়। পরে আমার পরিবার এবং তার পরিবারের সম্মতিতে আমরা বিয়ে করি। সে বাংলাদেশে থাকার আগ্রহ প্রকাশ করেছে।’
Related News
প্রেমিকাকে পাহাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লালমাই পাহাড়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণেরRead More
সীমান্ত দিয়ে নিয়ে আসা ৬টি ভারতীয় মোটরসাইকেলসহ ৯ জন ধরা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার বুড়িচংয়ে ছয়টি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের নয়Read More



Comments are Closed