Main Menu

গাজীপুরে হাসপাতালে স্ত্রীর লাশ রেখে স্বামীর পলায়ন, আটক ১

Manual6 Ad Code

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার (১১ জুলাই) রাতে স্ত্রীর লাশ ফেলে রেখে স্বামী পলিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুরকে আটক করেছে পুলিশ।

Manual7 Ad Code

নিহত বর্ষারাণী রাজভর গাজীপুর বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী এবং গাজীপুর মহানগরের পশ্চিম বিলাশপুর এলাকার বাদল রাজভরের মেয়ে।

Manual8 Ad Code

বর্ষার স্বামী দীপ্ত রাজভর গাজীপুর মহানগরের উত্তর বিলাশপুর এলাকার রামনাথ রাজভরের ছেলে।

Manual7 Ad Code

নিহতের মা লক্ষী নারয়ন রাজভর জানান, ২০২১ সালের মার্চে প্রেম করে বর্ষারাণী ও দীপ্ত’র বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন মেয়েকে আমাদের বাড়িতে তেমন আসতে দিতেন না। মেট্রিক পাশ করার পর এবার বর্ষাকে গাজীপুর বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি করানো হয়। কিন্তু তার শ্বশুর বাড়ির লোকজন বর্ষা আরো লেখাপড়া করুক তা পছন্দ করে না। স্বামী বেকার। বিভিন্ন সময় স্বামী-শ্বাশুড়িসহ যৌতুকের জন্য বর্ষাকে চাপ দিতেন। সর্বশেষ দীপ্ত’র দাদিকে দিয়ে বর্ষার কাছে ৫ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার য়ৌতুক দাবি করেছিল। এসব নিয়ে তাদের সংসারে বিভিন্ন সময় কলহ হতো।

সোমবার রাত ৮টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা হয়েছিল। রাত সাড়ে ১০টার দিকে মেয়ের শ্বশুর রাম নাথ মোবাইল ফোন করে আমাদের জানান, বর্ষা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। হাসপাতালে গিয়ে মেয়ের লাশ পড়ে থাকতে দেখি। এসময় স্বামী দ্বীপ্ত কাছে ছিল না। ঘটনার পর থেকে পরিবারের লোকজন বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে।

জয়দেবপুর থানার এসআই মো. মোশারফ হোসেন জানান, বর্ষার কপালে ও গলার নিচে কালো দাগ রয়েছে। স্বামী-শ্বাশুরিসহ পরিবারের লোকজন ঘরে তালা আটকিয়ে পালিয়ে গেছে। রাতেই হাসপাতাল চত্বর থেকে দীপ্তর বাবা রাম নাথকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

Manual3 Ad Code

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম বলেন, সোমবার রাত পৌণে ১১টার দিকে দ্বীপ্ত মৃত অবস্থায় হাসপাতালে বর্ষার লাশ রেখে গেছে। যা হাসপাতালের রেজিস্ট্রারে লিপিবদ্ধ রয়েছে। বর্ষার লাশের ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code