Main Menu

তীব্র দাবদাহে বিপর্যস্ত লন্ডন

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: তীব্র দাবদাহে বিপর্যস্ত লন্ডনের জনজীবন। সোমবার (১১ জুলাই) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

Manual5 Ad Code

বেশি তাপমাত্রা হওয়ায় লন্ডনের বিভিন্ন স্থান উত্তপ্ত হয়ে রয়েছে। তীব্র দাবদাহে অস্থির নগরবাসী কিছুটা স্বস্তির আশায় ভিড় জমাচ্ছেন পার্কে। সোমবার (১১ জুলাই) ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় লন্ডনে।

দাবদাহের কারণে লন্ডনের হাইড পার্কে ভিড় করছে শত শত মানুষ। লেকে নৌকা নিয়ে ঘুরে বেড়ানোর পাশাপাশি অনেকে চেয়ারে বসে ঠান্ডা বাতাসে কিছুটা স্বস্তি পাওয়ার চেষ্টা করেন।

Manual7 Ad Code

লন্ডনের এক বাসিন্দা বলেন, এ মুহূর্তে বৃষ্টির খুব দরকার। বৃষ্টি হলে পরিস্থিতি কিছুটা ভালো হতো। গরমের কারণে শর্টস এবং টি-শার্ট পরে বাইরে এসেছি। একজন পর্যটক বলেন, ‘আমি বেশ কয়েকবার লন্ডনে এসেছি। কিন্তু এবারের অভিজ্ঞতা একটু ভিন্ন। খুবই গরম।’

Manual2 Ad Code

আরেক বাসিন্দা বলেন, এখানে সবসময় বৃষ্টি হয়। আবহাওয়া মেঘলা থাকে। কিন্তু হঠাৎ করে গরম বেড়ে গেছে। ভালো লাগছে; তবে গরমটা একটু বেশি।

এদিকে তীব্র দাবদাহ নিয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। ইংল্যান্ড ও ওয়েলসে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় সোমবার দেশটির আবহাওয়া দফতর এ সতর্কতা জারি করে।

তাপমাত্রা বাড়ার কারণে মিডল্যান্ডস এবং ইংল্যান্ডের পূর্বাঞ্চলজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। আরও কয়েক দিন দাবদাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code