হেলমেট পরে মানববন্ধনে বাইকাররা
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের আগে ও পরে সাত দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চালানো যাবে না–এমন সিদ্ধান্তের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন করেছেন সাধারণ বাইকচালকরা।
বুধবার (৬ জুলাই) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাথায় হেলমেট পরে ও ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করে মানববন্ধনে অংশ নেন অর্ধশতাধিক বাইকচালক।
এ সময় বাইকচালকরা মহাসড়কে মোটরসাইকেল বন্ধের জন্য বাস মালিকদের দোষারোপ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নিরাপত্তার ইস্যুতে আন্তঃমহাসড়কে বাইক চলাচল বন্ধ কার্যকরী সমাধান নয়; বরং মহাসড়কে আইনের প্রয়োগ করে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়া হোক। কারণ, দেশে মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যা অধিক। এ নিষেধাজ্ঞার ফলে লাখো মোটরসাইকেল ব্যবহারকারী এবারের ঈদে তাদের পরিবারের সঙ্গে ঈদ করতে সমস্যার সম্মুখীন হবেন।
ঈদের আগে ও পরে মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান বাইকচালকরা।
এ সময় তারা সঠিক আইন প্রয়োগের মাধ্যমে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে অনুমতি চান।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed