Main Menu

ভরিতে স্বর্ণের দাম কমলো ১১৬৬ টাকা

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম কমা‌নোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভা‌লো মা‌নের স্বর্ণের দাম ভরিতে কম‌ছে ১ হাজার ১৬৬ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভ‌রি ভালো মানের স্বর্ণের দাম ক‌মে দাঁড়াচ্ছে ৭৮ হাজার ৩৮২ টাকা, যা এতদিন ছিল ৭৯ হাজার ৫৪৮ টাকা ছিল।

বুধবার (৬ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাজুস জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ৭ জুলাই বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৭৮ হাজার ৩৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৭৪ হাজার ৮৮৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৩ হাজার ৪৭৯ টাকা।

বর্তমান দাম অনুযায়ী, বুধবার (৬ জুলাই) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৭৯ হাজার ৫৪৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৭৫ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৫ হাজার ৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৫৪ হাজার ২৩৭ টাকা বেচাকেনা হচ্ছে।

রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

 

Share





Related News

Comments are Closed