প্রতিবন্ধীর হাতের কব্জি কেটে নিলেন আ.লীগ নেতা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জায়গা নিয়ে বিরোধের জেরে মরতুজ আলী নামের এক প্রতিবন্ধীর হাতের কব্জি কেটে নিয়েছেন মিরপুর ইউনিয়নের আমড়াতৈল গ্রামের সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এমেল মিয়া। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ঘটনার মূলহোতা এমেল মেম্বার পলাতক রয়েছে। এমেল মেম্বার উপজেলা আওয়ামী লীগের শীর্ষ এক নেতার ঘনিষ্ঠজন বলে জানা গেছে।
গত সোমবার (২৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কেউনবাড়ী বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, কেউনবাড়ী বাজারে দোকান কোটা নিয়ে আমড়াতৈল গ্রামের মৃত তাহির আলীর ছেলে মরতুজ আলী ও একই গ্রামের প্রভাবশালী ব্যক্তি সাবেক মেম্বার আ.লীগ নেতা এমেল মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গত সোমবার (২৭ জুন) দুপুরে মরতুজ আলী বাড়ী থেকে বাজারে আসার পথে সাবেক মেম্বার এমেলের নেতৃত্বে তার লোকজন মরতুজ আলীকে মারপিট করে গুরুতর আহত করে এবং তাদের হাতে থাকা ধারালো রামদা দিয়ে মরতুজ আলীর হাতের কব্জি কেটে দেয়। গুরুতর অবস্থায় মরতুজ আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও তিনি সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে বৃহস্পতিবার বিকেলে আশিক মিয়া (৪২) নামের একজনকে পুলিশ গ্রেফতার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। অন্যান্যদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed