Main Menu

নেত্রকোণায় ট্রাক-অটোরিকসা সংঘর্ষে শিশুর মৃত্যু

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় ট্রাক – অটোরিকসা সংঘর্ষে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

বৃহষ্পতিবার (৩০ জুন) দুপুরে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কে রায়পুর নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলফা আক্তার (৭) কেন্দুয়া উপজেলার পিজাহাতী গ্রামের রহমত বাঙালীর মেয়ে। সে মাসকা আয়েশা সিদ্দীকা র: মহিলা মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল।

কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, ফ্রেস কোম্পানীর পণ্যবাহী ট্রাক কেন্দুয়া থেকে যাওয়ার পথে রায়পুর নামক স্হানে অটোরিকসার সাথে সংঘর্ষ হয়। শিশুটি সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্হলেই মারা যায়।

ঘাতক ট্রাকটি সহ চালক নুরুল আলম (২৮) কে আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed