নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে কাজ করতে গিয়ে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুন) বিকেলে মাধবদীর নুরালাপুর এলাকায় গদাইচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাধবদী এলাকার গদায়েরচর গ্রামের বায়েজিদ হোসেন (২৩), জাহিদ মিয়া (২২) ও আনিছ (১৬)।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বিকেলে মাধবদীর গদাইচর গ্রামের আসিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করছিলেন বায়েজিদ, জাহিদ ও আনিছ নামে তিন শ্রমিক। সেপটিক ট্যাংকের নিচে বাটাল দিয়ে পাইপ বসানোর জন্য ছিদ্র করার সময় হঠাৎ সেটি ট্যাংকের ভিতরে পড়ে যায়।
একজন তা আনতে ট্যাংকের মুখ খুলে ভিতরে প্রবেশ করেন। এরপর তিনি ভেতর থেকে না ফেরায় সেখানে পরপর দুই শ্রমিক নামেন। তারাও আর ফিরে না আসায় পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। পরে গুরুতর আহত অবস্থায় আরেক শ্রমিক নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান।
সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসের প্রভাবে তিনজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনজনের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে ২০২২ সালে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা ও গুলির ঘটনায়Read More
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রাণ হারান ২০ বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়ার পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলেRead More



Comments are Closed