দেশে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ২১০১
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত কয়েকদিনে ধরে আবারও লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমন। সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১৪২ জন।
এছাড়া একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১০১ জন। এ নিয়ে মোট করোনো আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬৭ হাজার ২৭৪ জনে।
সোমবার (২৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮২০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ২০ শতাংশ।
একই সময় করোনায় আক্রান্ত ১৭৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬ হাজার ৮৬৭ জন।
এদিকে রোববার (২৬ জুন) এক লাফে সংক্রমণ বেড়ে দাঁড়ায় ১ হাজার ৬৮০ হাজার জনে। তবে এদিন শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৬৬ শতাংশ।
এর আগে শনিবার (২৫ জুন) এক লাফে সংক্রমণ বেড়ে দাঁড়ায় ১ হাজার ২৮০ জনে। এদিন শনাক্তের হার ছিল ১৫ দশমিক শূন্য ৭ শতাংশ।
দেশে হঠাৎ করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে সবাইকে মাস্ক পরার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।
গত বৃহস্পতিবার (২৩ জুন) রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন) রূপক রায়ের সই করা নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তাররোধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন অফিস/ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে অফিস/শ্রেণির কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।
Related News
প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বছরের ২৭ মে’র মধ্যে পাঁচ ধাপে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়নRead More
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে হুতিদের একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন বিমানবন্দরে বন্ধRead More



Comments are Closed