Main Menu

জাবিতে বহিরাগত দ্বারা ছাত্রী হয়রানির শিকার

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত দ্বারা একজন ছাত্রী শারীরিকভাবে হয়রানি ও উত্যক্তের শিকার হয়েছে। গতকাল রবিবার (২৬ জুন) হয়রানির শিকার হওয়া ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এবিষয়ে লিখিত অভিযোগ দেন।

গত বুধবার (২২ জুন) বিকেল ৬ টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের সামনে এই হয়রানি ও উত্যক্তের ঘটনা ঘটে বলে অভিযোগকারী অভিযোগপত্রে উল্লেখ করেন।

তিনি অভিযোগপত্রে আরও বলেন, ‘আমি তাকে তৎক্ষণাত ধরতে গেলে সে দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনার পর থেকে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি এবং বর্তমানে আমি ক্যাম্পাসে চলাচলের ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এছাড়া, তিনি অভিযোগপত্রে নিজের নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সিসিটিভি ফুটেজ অনুসদ্ধান করার জন্য প্রশাসনের নিকট আহবান জানান।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘গতকাল রোববার সারাদিন ব্যস্ত থাকায় অভিযোগপত্র দেখার সুযোগ হয়নি। অভিযোগপত্র দেখে যথাযথ ব্যবস্থা নিব।

সমাজবিজ্ঞান অনুষদ ও সামনের রাস্তাসহ পুরো বিশ্ববিদ্যালয় সিসিটিভির আওতায় আনা যায় কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিসিটিভি লাগানো তো আমার হাতে নেই। আমি প্রশাসনকে বলতে পারি সিসিটিভি লাগানোর জন্য। আমিও চাই পুরো বিশ্ববিদ্যালয় সিসিটিভির আওতায় আসুক। এতে সবার নিরাপত্তা কিছুটা হলেও নিশ্চিত হবে।’

Share





Related News

Comments are Closed