সিলেটে বন্যার্তদের মাঝে চীনা দূতাবাসের ত্রাণ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সিলেটে বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কয়েক দিন ধরে পানিবন্দি মানুষ চরম খাদ্য সংকটে মানবেতর দিন কাটাচ্ছে। এমতাবস্থায় অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই (অ্যাবকা) এর উদ্যোগে সাড়া দিয়ে সিলেটের বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। এই মহতি উদ্যোগে সিলেট শহরের কুশিঘাট এবং কানিশাইল এলাকায় প্রায় ৪০০ পরিবারের মাঝে শুকনো খাবার ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় সিলেটের বিভাগীয় শহরে এই ত্রাণ বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত ত্রান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর ও ডেপুটি চিফ অব মিশন ইয়ান হুয়ালং, অ্যাবকার সাধারণ সম্পাদক ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শাহাবুল হক, অ্যাবকার যুগ্ন সম্পাদক মারুফ হাসান, মহাপ্রাচীর ম্যাগাজিনের সহকারী সম্পাদক আবু বকর সিদ্দিকসহ অ্যাবকার অন্যান্য সদস্যবৃন্দ।
হুয়ালং ত্রাণ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলেন, বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। চীনের জনগণও এই দুর্যোগে প্রতিবছর ক্ষতিগ্রস্ত হয়। আমরা আপনাদের দুর্ভোগ বুঝতে পারি, আপনাদের এই দূরাবস্থা দেখে আমরা খুবই দুঃখপ্রকাশ করছি এবং কষ্ট পাচ্ছি। আপনাদের কষ্ট ভাগাভাগি করে নেওয়ার জন্য আমি আপনাদের দেখতে এসেছি। এদেশকে আমরা ভালবাসি, এদেশের মানুষকেও আমরা ভালোবাসি। আমরা বন্যা দুর্গত লোকজনের পাশে আছি। এটা আমার দেশের পক্ষ থেকে খুব সামান্য সহযোগিতা।
Related News
পানিতে ডুবে ও মোটরসাইকেল দূর্ঘটনায় ১০ মাসে প্রাণ গেল শাবির ৭ শিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলতি বছরের ১০ মাসে বিভিন্নRead More
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More



Comments are Closed