জাবিতে সেশন বেনিফিট বাতিল
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৯ তম বার্ষিক সিনেট অধিবেশনে বাতিল হলো শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সেশন বেনিফিট। বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী অর্থ বছরের যেকোন সময়ই অবসরে যাওয়ার সময় হোক না কেন তিনি অর্থ বছরের শেষদিন বা সেশনের শেষ দিন অর্থাৎ ২৯ শে জুন পর্যন্ত চাকুরীতে বহাল থাকবেন – বিষয়টি সেশন বেনিফিট নামে পরিচিত। সেশন বেনিফিটের কারনে প্রতি বছর অতিরিক্ত প্রায় এক কোটি টাকা ব্যয় করতে হয় বিশ্ববিদ্যালয়কে।
১৯৯৩ সালে আইনটি চালু হয়। তবে পর্যায়ক্রমে সকল বিশ্ববিদ্যালয়ই সেশন বেনিফিট বাতিল করে। গত বছর ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সেশন বেনিফিট বাতিলের সিদ্ধান্ত নিলেও সিনেট অধিবেশন অনুষ্ঠিত না হওয়ায় এটি কার্যকর করা সম্ভব হয়নি।
গতকাল শুক্রবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের সিনেটে আইনটি বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে সেশন বেনিফিট বাতিল করাকে কেন্দ্র করে ইতিমধ্যে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সেশন বেনিফিট বাতিলের পক্ষে। তাদের মতে চাকুরি শেষ হওয়ার পরও সেশন বেনিফিটের নামে রাষ্ট্রের তথা জনগণের কোটি কোটি টাকা খেসারত দেয়া অর্থের অপচয়।
Related News
মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে ২০২২ সালে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা ও গুলির ঘটনায়Read More
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রাণ হারান ২০ বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়ার পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলেRead More



Comments are Closed