Main Menu

দেশে আরো ১৬৮৫ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত বাড়লেও শনাক্তের হার কমেছে। এ সময় ১ হাজার ৬৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৬২ হাজার ২১৩ জনের করোনা শনাক্ত হলো।

এই সময়ে করোনায় কেউ মারা যায়নি। এপর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১৩৫ জন।

শুক্রবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি মাসের শুরুর দিকে করোনা বাড়তে থাকে। সবশেষ শুক্রবার এক লাফে বেড়ে দাঁড়াল ১ হাজার ৬৮৫ জনে।

এর আগে বৃহস্পতিবার (২৩ জুন) আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৪.৩২ শতাংশ এবং ১ হাজার ৩১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সবশেষ ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২.১৮ শতাংশ।

একই সময় করোনায় আক্রান্ত ১৮৫ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬ হাজার ৪১৭ জন।

এদিকে, হঠাৎ দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে সবাইকে মাস্ক পরার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

বৃহস্পতিবার (২৩ জুন) রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন) রূপক রায়ের সই করা নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তাররোধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন অফিস/ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে অফিস/শ্রেণির কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

Share





Related News

Comments are Closed