বিশ্বনাথে পোড়াতে না পারায় পাথর বেঁধে নদীতে লাশ!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বসতঘরে পানিবন্দি হয়ে অজিত রায় (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। পানির জন্য লাশ পোড়াতে না পারায় পাথর বেঁধে সুরমা নদীতে ছেড়ে দেন পরিবারের লোকজন।
গত রোববার (১৯ জুন) সকাল ৮টার দিকে নিজ বসত ঘরের দরজা খুলে ভাসমান অবস্থায় অজিত রায়ের (৩৫) লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার লামাকাজী ইউনিয়নের দীঘলি গ্রামের মৃত সুনিল রায়ের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য প্রতাব পাল জানান, গত শুক্রবার (১৭ জুন) বন্যার পানি বৃদ্ধি হলে বাড়িঘর ছেড়ে পরিবারের লোকজন অন্যত্র চলে যান। তাকে খুঁজে না পাওয়ায় দুই দিন পর বাড়ির দরজা খুলে ঘরের ভেতর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন পরিবারের লোকজন। পরে পানির জন্য পোড়াতে না পারায় পাথর বেঁধে সুরমা নদীতে লাশ ছেড়ে দেওয়া হয়। অজিত রায়ের মৃত্যুতে তার ৮-১০ জনের পরিবারের একমাত্র উপার্জনের পথ বন্ধ হয়ে পড়েছে।
এ নিয়ে বিশ্বনাথে বন্যার পানিতে দুই বোনসহ ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর ৬ দিনেও খোঁজ মেলেনি মায়ের কোল থেকে পানির স্রোতে ভেসে যাওয়া এক শিশুকন্যার। ওই শিশু উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল জমসেরপুর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে তায়্যিবা বেগম (১৪ মাস)।
Related News
গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর)Read More
সিলেটে দেড়শতাধিক পূজামণ্ডপের দায়িত্বে বিজিবি, থাকবে ড্রোন
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী ১৫২টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালনRead More



Comments are Closed