কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশা আরোহি মা-ছেলে নিহত হয়েছেন। এঘটনায় অটোরিকশার চালকসহ আহত হয়েছেন আরও ৩জন।
শুক্রবার (২৪ জুন) সকাল ৬টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বন্যার পানি নেমে যাওয়ায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে বৃহস্পতিবার থেকে যান চলাচল শুরু হয়। তার পরদিনই দুর্ঘটনায় ঝরলো ২ প্রাণ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সিলেট থেকে কোম্পানীগঞ্জে যাচ্ছিলো সিএনজিচালিত একটি অটোরিকশা। তেলিখাল এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়।
এসময় ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়। আহত হয় চালকসহ অটোরিকশা আরেহী ৩ জন। নিহতরা হলেন- উপজেলার ইসলামপুরের অ্যাংরাজ মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪২), ও তার ছেলে এমরাজ মিয়া (৫)।
আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, আটক করা হয়েছে ঘাতক ট্রাক। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
যথাযথ আইনি প্রক্রিয়া মেনে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed