নেত্রকোণায় ছাত্রলীগের উদ্যােগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার বারহাট্রা উপজেলায় বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
জেলার বারহাট্টা উপজেলার বাউসি ইউনিয়নের চাঁনপুর, দেওপুর বাজার, হাটখলা, হাজীগন্জসহ বিভিন্ন এলাকায় বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার, প্রয়োজনীয় ঔষধ ও খাবার সেলাইন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিস,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি তায়েফুর রহমান রিয়াদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মোঃ শেখ মেহেদী রুমী (জয়), (বাকৃবি) মোঃ মুশফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ মেডিকেল কলেজ ছাত্রলীগ ডাঃ এ এইচ রফি, সহ-সভাপতি নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবকলীগের মিল্টন কান্তি কর, সহ- সভাপতি নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবকলীগের এস এম তৌফিক রিমন, নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মানিত সদস্য প্রণব রায় রাজু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মানিত সদস্য রাকেশ সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মানিত সদস্য জাহাঙ্গীর হোসেন,বারহাট্রা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক রফিকুল ইসলাম আজাদ বকুলসহ জেলার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed