Main Menu

দেশে আরো ৮৭৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

বৈশাখী নিউজ ডেস্ক: সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ৮৭৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জনে।

এসময়ে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ১৩৩ জনে।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (২০ জুন) করোনা শনাক্ত হয় ৮৭৩ জনের শরীরে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২ জুন ২২ জন, ৩ জুন ২৯ জন, ৪ জুন ৩১ জন, ৫ জুন ৩৪ জন, ৬ জুন ৪৩ জন, ৭ জুন ৫৪ জন, ৮ জুন ৫৮ জন, ৯ জুন ৫৯ জন, ১০ জুন ৬৪ জন, ১১ জুন ৭১ জন, ১২ জুন ১০৯ জন ও ১৩ জুন ১২৮ জন, ১৪ জুন ১৬২ জন, ১৫ জুন ২৩২ জন, ১৬ জুন ৩৫৭ জন, ১৭ জুন ৪৩৩ জন ও ১৮ জুন ৩০৪ জন, ১৯ জুন ৫৯৬ জন, ২০ জুন ৮৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। সবশেষ মঙ্গলবার তা এক লাফে দাঁড়িয়েছে ৮৭৪ জনে।

এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৯৮৩ জন।

সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৮৯৩ এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৯২৭টি। এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪২ লাখ ৪১ হাজার ২৫৬টি।

সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ০৩ শতাংশ।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

Share





Related News

Comments are Closed