Main Menu

সিলেটে বিজিবির ত্রাণ বিতরণ অব্যাহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে ৪৮ বিজিবি। এ ছাড়া আটকে পড়া বানভাসিদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন বিজিবি সদস্যরা।

সোমবার (২০ জুন) বিকেলে সিলেটের সীমান্ত উপজেলা কোম্পানীগঞ্জের তেলিখাল এলাকার বুড়দেওসহ আশপাশের পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন বিজিবির সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম।

তিনি জানান, সিলেট সেক্টরের আওতাধীন ৮১ কিলোমিটার এলাকার দুর্গম এলাকায় উদ্ধার ও ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে বিজিবি। এ সহায়তা অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণকালে সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed