Main Menu

বানভাসি মানুষের পাশে সিলেট জেলা পুলিশ

বৈশাখী নিউজ ডেস্ক : প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বন্যার মতো বিপর্যয়কালে দু’টি সমস্যা প্রকট হয়ে উঠে। একটি খাদ্য সংকট আরেকটি জানমালের নিরাপত্তা। সিলেটে এ দুই সংকট মোকাবেলায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ। বন্যাকবলিত এলাকায় নিরাপত্তা বিধানের পাশাপািশ বন্যার্তদের মুখে আহার তুলে দেওয়ার মতো গুরু দায়িত্বও কাঁধে তুলে নিয়েছে।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড বেনজীর আহমেদ বিপিএম-বার এর নির্দেশে ও সিলেটের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলা পুলিশের সদস্যরা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও কয়েকদিন ধরে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে মানুষকে পানিবন্দি অবস্থা থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়া, রান্না করা খাবার বিতরণ ও বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় ররিবার গোয়াইনঘাটের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী ও প্রবাসী কল্যাণ শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক শ্যামল বণিক জেলা পুলিশ লাইন্সে রান্না করা খিচুড়ি কোম্পানীগঞ্জ উপজেলার ফেদারগাঁও উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে কয়েকশ মানুষের মধ্যে বিতরণ করেন।
এছাড়া আশেপাশের পানিবন্দি মানুষের মাঝে তৈরি করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রাণ চাকমার নেতৃত্বেও রান্না করা খাবার বিতরণ করা হয়।

জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র সহ বন্যার্ত মানুষের মাঝে খাদ্য ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এছাড়া গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যরা বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের কাছে রান্না করা খাবার পৌঁছে দেন।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা ও মিডিয়া) মো লুৎফর রহমান জানিয়েছেন, জেলা পুলিশের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এই মানবিক কার্যক্রমও ত্রাণ অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed