৩ হাজার পরিবারে খাবার বিতরণ করলেন কাউন্সিলর তৌফিক বকস লিপন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিটি করপোরেশনের প্যানেল মেয়র, মহানগর আওয়ামী লীগের সদস্য, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
গত ১৮ ও ১৯ জুন শনি ও রবিবার নগরীর দক্ষিণ সুরমার ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন আশ্রয় ক্যাম্পে উপস্থিত থেকে কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন খাবার বিতরণ করেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাবার বিতরণ কালে মোহাম্মদ তৌফিক বকস লিপন বলেন, এই কার্যক্রম অব্যাহত থাকবে। আপনারা নিরাপদ স্হানে আছেন, চিন্তার কোন কারন নেই। আশ্রয় ক্যাম্পে যতদিন থাকবেন আপনাদের সেবা ও সহযোগিতা করা আমার দায়িত্ব। এই ওয়ার্ডের সেবক হিসেবে অতিতে সুখে দুঃখে পাশে ছিলাম আগামীতেও থাকব ইনশাআল্লাহ।
তিনি বন্যা সহ বিভিন্ন দুর্যোগে সরকারের পাশাপাশি বঞ্চিত জনগোষ্ঠীর সহায়তা ও জীবন মান উন্নয়নে সমাজসেবী ও দানশীল ব্যাক্তিবর্গরা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।
Related News
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিশেষায়িত পুলিশি ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর পৃথক অভিযানে তালিকাভুক্ত শীর্ষRead More
সিলেটের শাহজালাল সেতু দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর উপর নির্মিত হযরত শাহজালাল (রহ.) সেতুRead More



Comments are Closed