Main Menu

সিলেট মহানগর জমিয়তের ত্রাণ বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: স্মরণকালের ভয়াবহ বন্যা ও পাহাড়ী ঢলে সিলেটের প্রায় সবকটি উপজেলা এবং সুনামগঞ্জের পুরো জেলা বন্যা কবলিত। আধ্যাত্মিক রাজধানী সিলেট নগরী আজ এক অন্ধকার পল্লীতে পরিণত হয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দী। নিন্মআয়ের মানুষ সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। শহরের বস্তিগুলো ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। নগরীর আশ্রয় কেন্দ্রগুলো মানুষের কোলাহলে এবং খাদ্য সংকটে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত খাবার নেই, পানি নেই এবং প্রয়োজনীয় ঔষধ নেই। এই পরিস্থিতিতে সিলেট সিটি কর্পোরেশন প্রয়োজন ও পর্যাপ্ত কোন ব্যবস্থাপনা করতে পারেনি। সরকারের পক্ষ থেকে বন্যাদুর্গদের দুঃখ দুর্দশা লাঘবে দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর পক্ষ থেকে নগরীর বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রান্নাকরা খাবার বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

১৯ জুন রোববার নগরীর রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয় ও চলিবন্দরস্থ বসন্ত মেমোরিয়া স্কুল আশ্রয় কেন্দ্র ও ভাসমান সহ ৫ শতাধিক ভানবাসী মানুষের মধ্যে রান্নাকরা খাবার বিতরণ করা হয়। জমিয়তের ত্রাণ বিতরণ কার্যক্রম সিলেটের বিভিন্ন স্থানে অব্যাহত আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সহ সভাপতি হাফিজ খলিলুর রহমান, সিলেট জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মাহমুদুল হাসান বড়বন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক সরকার, মাওলানা আব্দুল জলিল চৌধুরী, হাফিজ মাহমুদুল হাসান, মহানগর যুব জমিয়তের সভাপতি মুফতী জাকারিয়া মাহমুদ ও সাধারণ সম্পাদক রেজাউল হক এলএলবি, ছাত্র জমিয়ত কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক দেলওয়ার হুসাইন ইমরান, ইসহাক হোসেন, ছাত্রনেতা রেজাউল রহিম উসামা প্রমুখ।

 

 

Share





Related News

Comments are Closed