বন্যার্তদের মাঝে সুরমা বয়েজ ক্লাবের খাবার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জুন) বিকাল ৪টায় এয়ারপোর্ট মোগলিরপাড় ও বাইশটিলা এলাকায় ২ শতাধিক অসহায় মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণকালে বক্তারা বলেন, বন্যায় মানুষের জন-জীবন বিপর্যস্ত। অনাহারে-অর্ধাহারে বন্যার্তরা দিন কাটাচ্ছেন। বক্তারা বলেন, সুরমা বয়েজ ক্লাব সব সময় অসহায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এসব কাজের ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকায় কষ্টপীড়িত পানিবন্দি মানুষদের মধ্যে খাবার বিতরণ করে যাচ্ছি। অসহায় মানুষের পাশে সুরমা বয়েজ ক্লাবের মতো সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, খাদিমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, অর্ণব বাহাদুর, ববি বাহাদুর, তোষার বাহাদুর প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
শ্যামা পূজা রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা রবিবারRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed