কামরান পরিবারের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানের বড় ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সহসাই আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মানুষের জান মাল রক্ষা ও খাবার পৌঁছে দিতে সেনাবাহিনী মোতায়েন, পর্যাপ্ত ত্রাণ সরবরাহ নিশ্চিত করছেন। মামনীয় পররাষ্ট্র মন্ত্রী, সংসদ সদস্যগণ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী মানুষের জন্য খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করছেন। ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক সংগঠন ও সমাজের বিত্তবানেরা বানভাসি মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছেন। আমার বাবা আমৃত্যু আপনাদের সুখে দুঃখে সকল অবস্থায় পাশে ছিলেন। আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে।
রোববার (১৯ জুন) সকালে ১১টায় সাবেক মেয়র মরহুম কামরান পরিবারের পক্ষ থেকে নগরীর মির্জাজাঙ্গালস্থ আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণের সময় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর সান্তনু দত্ত সনতু, সাবেক পৌর কমিশনার আওয়ামী লীগ নেতা চন্দন রায়, প্রতাপ বাবু, জয় দেব, জামিল হোসাইন, আবি আহমদ প্রমুখ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed