বন্যার পানিতে বিদ্যুতের তার, সিলেটে যুবলীগ নেতার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন যুবলীগ নেতা টিটু চৌধুরী। শনিবার (১৮ জুন) দুপুরে নগরের শাপলাবাগে নিজ বাসার সামনে বন্যার পানির নিচে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
টিটুর পরিবারের বরাত দিয়ে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, শাপলাবাগে টিটুর বাসা বন্যার পানিতে তলিয়ে গেছে। শনিবার দুপুর ১২ টার দিকে তিনি বাসার সামনের সড়কে আসেন। এসময় পানিতে ছিঁড়ে পরা একটি বিদ্যুতের তারে স্পৃষ্ট হন টিটু।
মুক্তি জানান, সাথে সাথেই ওসমানী হাসপাতালে নিয়ে আসলে বেলা সাড়ে ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন বলেন, অনেক জায়গায়ই বিদ্যুতের তার ছিঁড়ে পরেছে। খবর পাওয়ামাত্র আমরা তা মেরামত করছি। কিন্তু পানির কারণে অনেক জায়গায় তার ছেঁড়ার বিষয়টি বুঝা যাচ্ছে না। এ অবস্থায় সবাইকে সতর্কভাবে চলাচল করতে হবে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed